বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আমি এখনো সেদিনের কথা ভুলতে পারি না : ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা সেন। ছবি : সংগৃহীত
ঐন্দ্রিলা সেন। ছবি : সংগৃহীত

জীবনের অন্ধকার অধ্যায়ে দাঁড়িয়ে কখনো কখনো মানুষ হারিয়ে ফেলে বাঁচার সব মানে। সুখ-সাফল্যের ঝলমলে আলোয় ঘেরা তারকাদের জীবনও যে ভয়াবহ ভাঙনের সাক্ষী হতে পারে, তারই এক স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের একটি পডকাস্টে অতিথি হয়ে তিনি খুলে বলেছেন জীবনের সেই দুঃসহ সময়ের কথা, যখন অসহনীয় যন্ত্রণা আর চরম হতাশার চাপে তিনি ও তার মা আত্মহননের সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন।

জানা যায়, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার বাবা শান্তনু সেন। তখন ঐন্দ্রিলার বয়স ২০ বছর। সেই দিনের ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখনো সেদিনের কথা ভুলতে পারি না। আমি কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে আমার মা ছিলেন। মাত্র আধা ঘণ্টা আগেই বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল। হঠাৎ মায়ের কাছে একটি ফোন আসে, বাবার এক্সিডেন্ট হয়েছে, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই।‘

কলকাতার বেহালা শীলপাড়া এলাকায় একেবারে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন ঐন্দ্রিলা। তার মা গৃহবধূ হলেও মেয়ের পড়াশোনা, অভিনয় নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতেন। আর সংসারের বাকি সব দেখাশোনা করতেন ঐন্দ্রিলার বাবা।

এ অভিনেত্রীর কথায়, ‘আমরা জানতাম না এটিএম থেকে কীভাবে টাকা তুলতে হয়, কীভাবে ইলেকট্রিক বিল দিতে হয়।’ বাবার ওপরে নির্ভরশীল থাকার ব্যাপারটি আরও ব্যাখ্যা করে ঐন্দ্রিলা বলেন, ‘আমি এবং মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম। শ্মশানে বসেও আমি বলেছিলাম, ‘বাবাকে বলো বাবা সব এনে দেবে।’ বাবাকে যে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব, সেটা কল্পনাও করতে পারিনি। আমি হয়তো ভাবতেও পারিনি, আমার সঙ্গে আমার বাবা নেই। সেই সময়টা ভীষণ কঠিন ছিল।’

এ পরিস্থিতিতে ঐন্দ্রিলা ও তার মা আত্মহননের চিন্তাও করেছিলেন। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমরা বাজার করতে জানতাম না, কোথায় গহনা থাকে সেটাও জানতাম না। এক কথায় আমি আর আমার মা সম্পূর্ণ বাবার ওপর নির্ভরশীল ছিলাম। একটা সময় আমি আর মা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আত্মহত্যা করব। অনেক কষ্টে সেই সময় থেকে বেরিয়ে এসেছি।‘

উল্লেখ্য, রবি কিনাগী নির্মিত ‘বন্ধন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐন্দ্রিলার। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জিৎ-কোয়েল অভিনীত এ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন তিনি। পরের বছরই ‘সকাল সন্ধ্যা’ ও ‘রাজু আঙ্কেল’ সিনেমায় অভিনয় করেন ঐন্দ্রিলা। ২০০৬ সালে ‘খেলা’ ধারাবাহিকে দেখা যায় তাকে। তাছাড়া ‘সাতপাকে বাঁধা’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।

এরপর অঙ্কুশ হাজরার সঙ্গে ‘ম্যাজিক’, ‘লাভ ম্যারেজ’, ‘মির্জা’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে এবং বর্তমানে ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রচারণার কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X