বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

অঙ্কুশ হাজরা । ছবি : সংগৃহীত
অঙ্কুশ হাজরা । ছবি : সংগৃহীত

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতোমধ্যেই তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা যায়, তিনি অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। সেই তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কমেডিয়ান কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডাসহ আরও অনেকে। এখন দেখা যাচ্ছে, টলিউডের এই জনপ্রিয় অভিনেতার নামও হয়তো সেই তালিকায় যুক্ত হতে চলেছে।

তদন্তকারীদের অভিযোগ, এই তারকারা বেটিং অ্যাপগুলোর জন্য প্রচার চালানোর বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন। এ বিষয়ে শুরুর দিকেই সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে, বেআইনি বেটিং অ্যাপগুলো কোটি কোটি টাকার উপার্জন করেছে এবং তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এড়াতে অভিনব পদ্ধতিতে টাকার প্রবাহ ঘোরানো হয়েছে। বলা হচ্ছে, খুব শিগগিরই অঙ্কুশকে মামলার জিজ্ঞাসাবাদের জন্য হাজির করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টলিউডের বর্তমান পরিস্থিতি নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিকে বর্তমানে পূজায় আসন্ন 'রক্তবীজ ২' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অঙ্কুশ। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত-নন্দিতার এই ছবি। চলচ্চিত্রটিতে অঙ্কুশের পাশাপাশি আরও অভিনয় করেছেন, মিমি চক্রবর্তী, আবীর চ্যাটার্জি, নুসরাত জাহান ও কাঞ্চন মল্লিকসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X