বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলি । ছবি : সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলি । ছবি : সংগৃহীত

এবার তপ্ত রোদে রাজনীতির মাঠে শুভশ্রী গাঙ্গুলি। এতদিন রাজ চক্রবর্তীকে রাজনীতির আঙিনায় লড়তে দেখলেও, নিজেকে সচেতনভাবেই 'মাঠের লড়াই' থেকে দূরে রেখেছিলেন তিনি। কিন্তু নির্বাচনের হাওয়া বইতেই এবার স্বামীর জন্য বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা দিলেন শুভশ্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন রাজ চক্রবর্তী। একই কেন্দ্র থেকে এবারও ভোটে লড়ছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। তারপরই দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বন্ধ হয়ে যাবে প্রচার। আর নির্বাচনি প্রচারের শেষলগ্নে রাজের সঙ্গে রোড শো করলেন শুভশ্রী। লালকুঠি থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত রোড শো করেন রাজ-শুভশ্রী।

এদিকে স্বামীর নির্বাচনি প্রচারে নামার কারণে গুঞ্জন উড়ছে, রাজনীতিতে নামবেন শুভশ্রীও। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে একাধিক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, কখনো রাজনীতিতে যোগ দেবেন না শুভশ্রী। অভিনয় করতে ভালবাসেন, আর সেটাই মন দিয়ে করতে চান।

এছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনো বাকি দ্বিতীয় দফার ভোট। আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট হবে। আপাতত রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন রাজ-শুভশ্রী। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান ইউভান এবং ২০২৩ সালে জন্ম নেয় কন্যা ইলিয়ানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১০

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১১

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১২

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৪

সড়কে প্রাণ গেল ২ জনের

১৫

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১৬

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১৭

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৮

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৯

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

২০
X