বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি: শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলি। ছবি: সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানে হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিস্ময় ও স্তব্ধতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় শুভশ্রী বলেন, ‘এসব ঘটনায় এতটাই বিস্মিত যে, কী বলব সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ, এ ধরনের ঘটনাও যে ঘটতে পারে, সেটাই আমার ভাবনার বাইরে। আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় বলে বোঝানোর মতো নয়।’

যুদ্ধ নয়, চাই ভালোবাসা রক্তক্ষয়ী সংঘাত ও হিংসার বিপরীতে দাঁড়িয়ে শুভশ্রী স্মরণ করেছেন শ্রীচৈতন্যদেবের অহিংসার বাণী। তিনি বলেন, ‘যুদ্ধ নয়, হিংসা নয়; ভালোবেসে, মানবিকতাকে হাতিয়ার বানিয়ে অন্ধকার সময় পেরিয়ে যেতে হবে।’

ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘চৈতন্যদেবের ৫০০ বছর আগের বাণী এত বছর পরও সমসাময়িক। যদিও মন থেকে চাই, আগামীর পৃথিবী থেকে যেন যুদ্ধ-হিংসা শব্দগুলো মুছে যায়। মানুষ মানুষকে ভালবাসবে—এই ইতিবাচক ভাবনা সকলের মনে ছড়িয়ে পড়ুক।’

বছর শেষে নতুন সিনেমা মেসি-বিতর্ক কাটিয়ে বছর শেষে শুভশ্রী দর্শকদের সামনে আসছেন নতুন সিনেমা নিয়ে। বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত তার নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। কাকতালীয়ভাবে সিনেমার বিষয়বস্তু এবং অভিনেত্রীর বর্তমান বার্তা—উভয়ই শান্তির পক্ষে। এতে শুভশ্রীর সহশিল্পী হিসেবে রয়েছেন যীশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত ও ইশা সাহা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X