বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলি ও দেব। ছবি: সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলি ও দেব। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহুল আলোচিত ছবি ‘ধূমকেতু’। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকমহলে জোর আলোচনা শুরু হয়—এটাই কি তবে দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা?

অবশেষে মিলল সেই বহু প্রতীক্ষিত উত্তরের ইঙ্গিত। জানা যাচ্ছে, ২০২৬ সালে ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। শুধু তাই নয়, তাদের নতুন ছবিটি এ বছরের দুর্গাপূজাতেই মুক্তি পেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

গত বড়দিনে দেব ও শুভশ্রীর আলাদা আলাদা ছবি মুক্তি পায়। দেব অভিনীত ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’—দুটি ছবিই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিল। সেই বিতর্ক পেরিয়েই ফের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা।

এর আগে ‘ধূমকেতু’-র প্রচারপর্বে দেব-শুভশ্রীকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ করা গিয়েছিল। ট্রেলার প্রকাশের মঞ্চে তাদের পুরনো ছবির জনপ্রিয় গানে একসঙ্গে নাচতেও দেখা যায়। সেই সময় সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণ করা, নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়ার ঘটনাও ভক্তদের নজর কেড়েছিল।

তবে ছবি মুক্তির পর ফের দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে গুঞ্জন ছড়ায়। কিছু মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়, যার প্রভাব পড়ে দুই তারকার ফ্যান-ক্লাবেও। সেই বিতর্কে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের নামও জড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বিতর্ককে পিছনে ফেলে ফের একসঙ্গে কাজ করার সিদ্ধান্তেই অনড় থাকলেন দেব ও শুভশ্রী।

নতুন বছরের শুরুতেই এই সুখবরের ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে, আদ্যপান্ত প্রেমের গল্পেই নতুন ছবিতে জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাদের শেষ ছবি ‘ধূমকেতু’ পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে আসন্ন ছবির পরিচালক কে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

দেবের সূত্র ভারতীয় একটি গণমাধ্যমকে জানিয়েছে, ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে ‘দেব এন্টারটেনমেন্ট’। সব মিলিয়ে, বহুদিন পর দেব-শুভশ্রীকে ফের একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গুনছেন তাদের অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X