কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘সেন্টমার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

সেন্টমার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনে প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। দ্বীপটি রক্ষায় একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ, নদীদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে। তবে কাঁচা বাজারগুলোতে মূলত নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়েছে। পলিথিন শপিং ব্যাগের দায়িত্ব নিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। তারা পাটের ব্যাগ উৎপাদন করবে। ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ পাবেন।

তিনি বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।

এ সময় মব জাস্টিজের তীব্র নিন্দা জনিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে এখনো চলা মব জাস্টিজের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মব জাস্টিজের ক্ষেত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে একটি আদর্শ পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায়ই সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে বলেও জানান তিনি।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X