কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বনের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না : বনমন্ত্রী

আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী। ছবি : সৌজন্য
আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী। ছবি : সৌজন্য

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বনকে সম্পদ হিসেবে দেখতে হবে। বনের ভেতর দিয়ে রাস্তা বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করে বনের ধ্বংস করা যাবে না। তিনি আরও বলেন, বন সংরক্ষণের লক্ষ্যে আইন করা হচ্ছে। বনবিষয়ক গবেষণা বাড়ানো হবে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাই মিলে কাজ করে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব।

বৃহস্পতিবার, (২১ মার্চ) ‘সম্ভাবনায় বন, উদ্ভাবনায় বন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, বনায়ন ও পরিবীক্ষণ কার্যক্রম ডিজিটালাইজড করা হচ্ছে। সুন্দরবনে স্মার্ট প্যাট্রোলিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সফলভাবে বন পরিবীক্ষণ ও অপরাধ দমন করা হচ্ছে। সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় ভ্রমণের জন্য টিকেট ও অন্যান্য সেবা অনলাইনে প্রাপ্তির লক্ষ্যে মোবাইল অ্যাপস প্রস্তুতের কার্যক্রম চলছে। তিনি বলেন, বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বিদ্যমান আইন, বিধিমালা ও নীতিমালাগুলো হালনাগাদ করা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সততা বড় সম্পদ, যোগ্যতার ভিত্তিতে পোস্টিং হবে। যারা ভালো কাজ করবেন তারা স্বীকৃতি পাবেন।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন; আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ এবং সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশভোগীদের মাঝে চেক এবং আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত ‘গাছ চেনা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X