কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৭৭ জন মারা গেলেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৭৯২ জনে পৌঁছেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪ হাজার ১২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

দেশে গত ১৫ নভেম্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন, যা একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে ২১ জন মারা যান, যা ডেঙ্গুতে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। তারও আগে গত ২ সেপ্টেম্বরও ডেঙ্গুতে ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১০

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১১

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১২

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১৩

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

১৪

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১৫

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১৭

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১৮

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১৯

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

২০
X