কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প

ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প। সৌজন্য ছবি
ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প। সৌজন্য ছবি

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’- এর আয়োজন করা হয়েছে। হাসপাতালে আগত সকল দর্শনার্থী, রোগীদের স্বজন ও অন্যরা তাদের হার্টের অবস্থা সম্পর্কে জানতে পারেন, বিশেষ সেবা গ্রহণ করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকরা উপস্থতি ছিলেন।

অধিবেশনে উপস্থিত ছিলেন- ডা. আবদুজ জাহের, কো চেয়ারম্যান ছিলেন- ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন- ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ন দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।

ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদে দাউদ অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ল্যাবএইড ফার্মাসিউটিক্যিালসের নির্বাহী ডিরেক্টর (মার্কেটিং ও কমার্শিয়াল) এসএম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালরে হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিশ্ব হার্ট দিবস- ২০২৫ উপলক্ষে দেশের প্রথম NABH স্বীকৃত হাসপাতাল ‘ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল’– এ শুরু হয়েছে ‘বিশেষ সেবা পক্ষ’। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের আওতায় হার্টের অবস্থা সম্পর্কে জানা যাবে, প্রয়োজনে পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X