কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত এসেছে। দেশের কোটি মানুষ এ সময় বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা ও রোগে ভোগেন। ত্বক বা চামড়া মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ। সুতরাং এর সমস্যা ও রোগও বেশি। আজ আমরা আলোচনা করব শীতকালে কী কী ধরনের চর্ম সমস্যা ও রোগ হয় এবং এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়।

শীতে সাধারণত যেসব সমস্যা হয়ে থাকে

ত্বক শুষ্ক হয়ে যাওয়া; কোনো কারণ ছাড়াই চুলকানো; ঠোঁট-পা শুষ্ক হয়ে ফেটে যাওয়া এবং ইনফেকশন হওয়া; খুশকি বেশি হওয়া। এ ছাড়া কিছু চর্মরোগ বেশি মাত্রায় দেখা দেয়, যেমন স্ক্যাবিস, এলার্জি ইত্যাদি। পুরোনো জামা-কাপড়, উলের পোশাক, বিভিন্ন ক্রিম, লোশন, পমেড ইত্যাদি ব্যবহারে চুলকানিও ত্বকের প্রদাহ হয়। এ ছাড়া বিভিন্ন ক্রনিক ডিজিজ যেমন—ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, থাইরয়েডের রোগে বেশি মাত্রায় ত্বক শুষ্ক হওয়া ও চুলকানি হয়।

শীতে ত্বকের সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায়

সাধারণ কিছু নিয়মকানুন মেনে চললে শীতে ত্বকের সুরক্ষা সম্ভব। বিশেষ করে যারা বিভিন্ন এলার্জি এবং ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, থাইরয়েডের রোগে ভুগছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে। এ ছাড়া অতিরিক্ত শীতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, বেশি বেশি তরল খাবার খাওয়া, ময়েশ্চারাইজার ব্যবহার করা, অলিভ অয়েল, নারকেল তেল, ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা। পুরোনো ও উলেন কাপড় ব্যবহারের আগে ধুয়ে নেওয়া এবং যাদের উলের কাপড়ে এলার্জি আছে, তাদের ভেতরে সুতির কাপড় পরিধান করতে হবে।

খুশকির জন্য Ketoconazole, Zinc Pyrithione, Ciclopirox যুক্ত শ্যাম্পু সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে। স্কাবিস হলে একই কাপড়-চোপড়, চাদর, গামছা, তোয়ালে, লেপ, কম্বল ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের সব সদস্যের চিকিৎসা নিতে হবে। ঠোঁট ও পায়ের চামড়া শুষ্ক হয়ে ফেটে গেলে, ব্যথা ও ইনফেকশন হলে বিশেষ করে ডায়াবেটিস ও কিডনি রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাদের সাধারণ নিয়মকানুন মানার পর ত্বকের সমস্যা যাচ্ছে না, তারা উচিত দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। মনে রাখতে হবে—সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X