কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
জরিপ

দেশে ১৩ শতাংশ মানুষ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ গ্লুকোমা রোগের প্রকোপ ও সামাজিক প্রভাব’ শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করা হয়। ছবি : কালবেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ গ্লুকোমা রোগের প্রকোপ ও সামাজিক প্রভাব’ শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করা হয়। ছবি : কালবেলা

দেশে ৩৫ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের মধ্যে প্রতি ১০০ জনে ১৩ জন চোখের স্থায়ী অন্ধত্বজনিত রোগ গ্লুকোমা সমস্যায় ভুগছে। এর মধ্যে ৩ দশমিক ২ জন মারাত্মকভাবে গ্লুকোমায় আক্রান্ত এবং ১০ জন সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে দেশে গ্লুকোমা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২০ লাখ এবং সন্দেহভাজন রোগী ৫০ লাখ। চক্ষুরোগ বিশেষজ্ঞদের সংগঠন ‘বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি’র উদ্যোগে ২০২২ সালে দেশব্যাপী পরিচালিত এক জরিপে এই চিত্র ওঠে এসেছে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ গ্লুকোমা রোগের প্রকোপ ও সামাজিক প্রভাব’ শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন গ্লুকোমা সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডা. শেখ এমএ মান্নাফ।

এ সময় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা সহীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, এশিয়া প্যাসেফিক অপথলমোলজির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. দীন মোহাম্মাদ নূরুল হক ও মহাসচিব অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ।

জরিপের তথ্যে আরও জানানো হয়, দেশে গত ২০ বছরে পূর্বের তুলনায় গ্লুকোমা রোগীর সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। পুরুষদের তুলনায় নারীরা এই রোগটিতে বেশি আক্রান্ত হয়। অন্যান্য বিভাগের তুলনায় রাজধানী ঢাকায় এই গ্লুকোমা আক্রান্ত রোগীর হার অনেক বেশি।

জানানো হয়, জরিপটিতে সর্বমোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২ হাজার জন, যেখানে পুরুষ ৫ হাজার ৯৫৩ জন এবং নারীর সংখ্যা ৬ হাজার ৪৭ জন। তাদের মধ্যে শহুরে মানুষ ৩ হাজার ৭৯০ জন এবং গ্রামীণ জনগোষ্ঠী ছিলেন ৯ হাজার ২১০ জন। জরিপে সর্বমোট ৩৮৬ জনের চোখে গ্লুকোমা শনাক্ত হয়েছে, যা শতকরা প্রায় ৩ দশমিক ২ শতাংশ।

অনুষ্ঠানে আরও জানানো হয়, গ্লুকোমা শনাক্ত ৩৮৬ জনের মধ্যে ৩০৩টিতে প্রাইমারি ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমা, যা প্রায় ৭৮ দশমিক ৪ শতাংশ। এ ছাড়াও প্রাইমারি ক্লোজার গ্লুকোমা পাওয়া গেছে ৬২ জনের মধ্যে, যা শতকরা বিবেচনায় ১৬ দশমিক ২ শতাংশ। এ ছাড়াও বাকি ২১ জনের সেকেন্ডারি গ্লুকোমা (৫ দশমিক ৬ শতাংশ) পাওয়া গেছে। ডা. মান্নাফ বলেন, এর আগে দেশে গ্লুকোমা নিয়ে ২০০২ সালে একটা জরিপ হয়েছিল, তখন দেশে গ্লুকোমা আক্রান্ত রোগী ছিল ২ দশমিক ২ শতাংশ। ২০২২ সালে আমরা যে জরিপ করেছি, সেখানে গ্লুকোমা রোগী পেয়েছি ৩ দশমিক ২ শতাংশ। এমনকি শতকরা ১০ জন মানুষ পেয়েছি যারা গ্লুকোমা সন্দেহভাজন। তারা গ্লুকোমা আক্রান্ত হওয়ার পাইপলাইনে আছে।

জরিপে দেখা গেছে, ঢাকায় এই রোগী বেশি। আবার লিঙ্গ বিবেচনায় নারীদের মধ্যে রোগটি বেশি পাওয়া গেছে। এমনকি বরিশালের পুরুষের মধ্যে কম এবং ময়মনসিংহের পুরুষদের মধ্যে রোগটি বেশি পাওয়া গেছে। তবে নারীদের ক্ষেত্রে বরিশালে বেশি ও ময়মনসিংহে কম দেখা গেছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশে এই মুহূর্তে গ্লুকোমা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৬ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ৩৯০ জন এবং নারীর সংখ্যা ৭ লাখ ১৩ হাজার ৩৪০ জন। এ ছাড়াও গ্লুকোমা সন্দেহভাজন রোগী আছে ৫৯ লাখ ৮৪ হাজার ৪৯৯ জন, যাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪১ হাজার ৯৬৫ জন এবং নারী ৩২ লাখ ৪২ হাজার ৫৩৪ জন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা সহীদ বলেন, গ্লুকোমা চোখের স্থায়ী অন্ধত্বের প্রধান কারণ। এ রোগে তেমন কোনো উপসর্গ থাকে না বলে রোগী সমস্যা বুঝতে পারে না। গ্লুকোমা রোগীদের চোখে উচ্চচাপ থাকে। চাপের ফলে চোখের নার্ভ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। প্রথম দিকে চারপাশে দৃষ্টিশক্তি কমতে থাকে। কিন্তু কেন্দ্রীয় দৃষ্টি ভালো থাকে। রোগটিতে অন্ধত্ব বরণ করলে আর দৃষ্টি ফিরে পাওয়া যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১১

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১২

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৩

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৫

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৬

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৭

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৮

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১৯

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

২০
X