

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: ২৪,০০০ - ২৮,০০০ টাকা
বয়সসীমা: ১৮-৩২ বছর
আবেদন শুরু: ৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
সাক্ষাৎকারের সময়, তারিখ ও স্থান
সময়: সকাল ৯টা - দুপুর ১২টা পর্যন্ত
সাক্ষাৎকারের স্থান: ঢাকা- নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা।
সাক্ষাৎকারের তারিখ: ১৩ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: রাজশাহী- ভদ্রা পদ্মা আবাসিক, বাসা নং-২৬৪, রোড নং-০২, চন্দ্রিমা থানা, রাজশাহী।
সাক্ষাৎকারের স্থান: বরিশাল- ৮৭০, হামিদা মঞ্জিল (নিচতলা), থানা কাউন্সিলের বিপরীতে, সিঅ্যান্ডবি রোড, বরিশাল।
সাক্ষাৎকারের তারিখ: ১৪ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: রংপুর- বাড়ি নং-০১, রোড নং-০১, মুলাটোল পাকার মাথা, রংপুর।
সাক্ষাৎকারের স্থান: খুলনা- আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, বাড়ি নং: ২৫২/১, শের-ই বাংলা রোড (গল্লামারী থেকে নিরালা রোড), এসওএস হারম্যান মেইনার স্কুলের বিপরীতে, খুলনা সদর।
সাক্ষাৎকারের তারিখ: ১৫ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: পাবনা- শাহীন ভিলা (লাকি ড্রিম পার্কের বিপরীতে), চাদাখাঁর বাঁশতলা, লাইব্রেরি বাজার রোড, পাবনা সদর।
সাক্ষাৎকারের স্থান: যশোর- এএস এন্টারপ্রাইজ, তেঁতুলতলা মোড়, পানির ট্যাংকি রোড (পানির ট্যাংকির পূর্ব পাশে), যশোর সদর।
সাক্ষাৎকারের তারিখ: ১৬ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: বগুড়া- মাটির ঢালী বিমান মোড় (২য় বাইপাস), সাইক পলিটেকনিক সংলগ্ন, শাখারিয়া, বগুড়া।
সাক্ষাৎকারের স্থান: কুষ্টিয়া- আগা ইউসুফ চক্ষু হাসপাতালের পাশে, বেগম স্কয়ার সুপার মার্কেট, মেহেরপুর রোড, বারখাদা, ত্রিমোহিনী, কুষ্টিয়া।
সাক্ষাৎকারের তারিখ: ১৮ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: ময়মনসিংহ- ২৩৬, রাজলক্ষ্মী গৃহালয়, কাঠগোলা বাজার, ময়মনসিংহ।
সাক্ষাৎকারের তারিখ: ২০ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: কুমিল্লা- স্বপ্ন ভিলা টাওয়ার, গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে, আমতলী, ক্যান্টনমেন্ট, কুমিল্লা।
সাক্ষাৎকারের তারিখ: ২১ জুলাই, ২০২৬
সাক্ষাৎকারের স্থান: নোয়াখালী- দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিকফিল্ড সংলগ্ন, কেন্দুরবাগ, বেগমগঞ্জ, নোয়াখালী।
সাক্ষাৎকারের তারিখ: ২২ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।