কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে টিকটকের কমিউনিটি গাইডলাইনের ফাঁদে পড়েছে বাংলাদেশের অনেক কনটেন্ট ক্রিয়েটর। গাইডলাইন লঙ্ঘনের দায়ে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলেছে টিকটক।

বুধবার (৮ জুলাই) চীনের ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, নীতিমালা লঙ্ঘনকারী ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়। তবে পরবর্তী যাচাই শেষে ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও আবারও প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন ভিডিও থেকে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মন্তব্য মুছে ফেলা হয়েছে। একই সময়ে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও অপসারণ করা হয়েছে।

টিকটকের তথ্য অনুযায়ী, অপসারিত ভিডিওগুলোর ১৮ দশমিক ৬ শতাংশে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘনের কারণে সরিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আ.লীগের সাবেক এমপিকে শ্যেন এরেস্ট দেখাল পুলিশ

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

১০

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১১

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১২

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৩

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

১৫

ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

১৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, ইতিহাসে প্রথমবার হাফটাইম শো

১৮

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

১৯

বিশ্ব পরিবেশ দিবস: গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

২০
X