কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:২১ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

১ আগস্ট : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

১ আগস্ট : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪৯৮ - ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।

১৬৪৮ - সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়।

১৬৭২ - ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।

১৬৯৮ - ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।

১৭৭৩ - ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে ‘রেগুলেটিং অ্যাক্ট’ আইন বিধিবদ্ধ করে।

১৭৭৪ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।

১৭৭৪ - স্যার জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।

১৮৩৪ - ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।

১৮৬১ - দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।

১৮৯৪ - প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।

১৯১৪ - জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৬০ - আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৪ - বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।

১৯৬৭ - পূর্ব জেরুজালেমকে গ্রহণ করে নেয়।

১৯৭১ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।

১৯৭৫ - ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাড এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।

জন্ম:

১৮৮১ - বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়।

১৮৮৫ - নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।

১৮৯৫ - বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য।

১৯১৯ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯১৯ - পাঞ্জাবি কথাশিল্পী অমৃতা প্রীতম।

১৯২৪ - ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জামাইকান সিনেটর।

১৯৩২ - ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা মিনা কুমারী।

১৯৩৫ - জিওফ পুলার, ইংরেজ ক্রিকেটার।

১৯৩৮ - বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নাজমুল হক।

১৯৪২ - বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক। ১৯৫৫ - ভারতের ক্রিকেটার অরুণলাল।

মৃত্যু:

১৮৪৬ - প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।

১৯৭৭ - কৌতুকাভিনেতা জহর রায়।

১৯৮২ - সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী।

১৯৮৭ - বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী।

১৯৯৯ - অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী।

২০০৫ - সৌদি আরবের বাদশাহ ফাহাদ।

২০১৪ - সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১০

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১১

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১২

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৩

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৪

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৫

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৬

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৮

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৯

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

২০
X