কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাসের শেষের দিকে হাতের সঞ্চিত টাকা শেষ হয়ে যাওয়ার ‘মধুর সমস্যায়’ ভুগতে দেখা যায় অসংখ্য মানুষকে। এর থেকে মুক্তি পেতে অনেকেই দ্বিধা না করে বন্ধু-বান্ধব বা পরিবারের কাছ থেকে টাকা ধার নেন।

অনেকে টাকা ধার নিতে গিয়ে এতে অভ্যস্ত হয়ে পড়েন, আবার কারও কারও কাছে বিষয়টি অনেক লজ্জাজনক।

অন্যদিকে, পরিচিতজনরা যখন বারবার আপনার কাছে টাকা ধার চাইতে থাকেন তখন অনেক সময় নিজের পকেটের খেয়াল না রেখে লজ্জায় ‘না’ বলতে পেরে আপনিও ধার দিতে থাকেন।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা সংস্থার (ব্যাংরেট) ২০২৪ সালের ‘আর্থিক ট্যাবু’ জরিপে দেখা গেছে- প্রায় এক-চতুর্থাংশ মানুষ টাকা ধার দিয়েছেন এই ভেবে যে পরে ফেরত পাবেন। কিন্তু বাস্তবে টাকা আর ফেরত পাননি। এর ফলে তাদের সম্পর্কেও পড়েছে নেতিবাচক প্রভাব। তাই সময় থাকতে সাবধান থাকা জরুরি। না হলে, একসময় হয়তো মুখ দেখাদেখিই বন্ধ হয়ে যেতে পারে।

অনেকে ধরেই নেন, ধার দিলে ফেরত পাবেন না। সেজন্য নিজের আর্থিক অবস্থার কথা ভেবে হলেও এই সমস্যা সমাধান করা জরুরি। তা না হলে নিজেই আর্থিক বিপর্যয়ে পড়তে হবে, অন্যথায় নিজের প্রয়োজনে টাকা পাবেন না। সেজন্য উপায় অবশ্যই একটা আছে। আর সেটি হলো, নিজের অবস্থান স্পষ্ট করে জানানো।

আর্থিক থেরাপি বিশেষজ্ঞ এজা ইভান্স এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বলেন, প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে- কেউ টাকা চাইলে ধার দিতে পারবেন কিনা। আর যদি দিতে না পারেন, তাহলে আপনি সাহায্য করার অবস্থায় নেই সেটা তাকে জানাতে হবে। সেজন্য অন্য কাউকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক অবস্থাকে বিপদে ফেলতে পারেন না।

তবে এই আলোচনা করা খুব সহজ বিষয় নয় বলেও জানান এই আর্থিক থেরাপিস্ট। তিনি বলেন, অনেক সময় আপনার ঘনিষ্ঠ পরিচিতজনরা জানেন আপনার লাইফস্টাইল- যেমন পোশাক-পরিচ্ছদ কেনা থেকে শুরু করে দৈনন্দিন খরচাপাতি সম্পর্কে। আপনার আর্থিক অবস্থার ভিত্তিতে, সেটা নিয়ে বিচার করতে পারে।

নিজেকে এই বলে মনে করিয়ে দিন আপনার খরচের হিসাব আপনার থেকে কেউ ভালো জানে না। তিনি আরও বলেন, শুধু আপনার অ্যাকাউন্টে টাকা আছে মানে এই নয় যে আপনি সেটা দিতে পারবেন। ধরুন কেউ টাকা ধার চাইলো, কিন্তু সম্পর্ক ঠিক রেখে কীভাবে না বলবেন। আর না বলার পরও অপরাধবোধ জাগলে যেভাবে সামলে নেবেন-

কেউ টাকা ধার চাইলে সরাসরি না বলা অনেক সময় কঠিন হয়ে যায়। সেজন্য অল্প থেকে শুরু করুন। যেমন আপনি যতটা দিতে পারবেন, ঠিক ততটাই দেওয়ার চেষ্টা করুন। ধরুন কোনো বন্ধু ৫ হাজার টাকা ধার চাইলো। কিন্তু আপনি বুঝতে পারছেন পুরোটা দিলে আপনার বাজেটে চাপ পড়বে।

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

সে ক্ষেত্রে আপনি ৫০০ অথবা ১০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিতে পারেন- যেটা আপনার জন্য সম্ভব। এটা ভালো হয় যদি আপনার বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন। উভয়ের জন্য সেটা উপকারী হবে।

আপনি হয়তো তাদের চাহিদার পুরোটা দিতে পারছেন না, কিন্তু আপনি যতটা পারেন, নিজের সামর্থ্য অনুযায়ী ততটাই দিচ্ছেন।

পরিচিতজন টাকা ধার চাইলে সরাসরি ‘না’ বলে দেওয়ার পর নিজের কাছে অপরাধবোধ জাগাটা খুব স্বাভাবিক। ভাবতে থাকেন, সে কি মনে করল, কী ভাবল। তবে নিজের আর্থিক অবস্থার কথাও চিন্তা করুন। এতে কিছুটা হলেও অপরাধবোধ কম হবে। কেননা পরবর্তীতে আপনাকেই সমস্যা মোকাবিলা করতে হবে।

ধরা যাক, ভবিষ্যতের কথা ভেবে আপনি জরুরি সঞ্চয় বাড়াতে চান- সে লক্ষ্যে বেতনের একটা অংশ জমা করতে চান। সম্ভব হলে এই লক্ষ্যটা ডায়েরিতে লিখে রাখুন। এখন কাউকে টাকা ধার ‘না’ দিতে পারলেও অপরাধবোধ কিছুটা কমবে।

দরকার হলে নিজেকে বারবার মনে করিয়ে দিন, কী অর্জন করতে চাইছেন এবং কেন। তবে অপরাধবোধ থেকে মুক্তি পেতে মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখতে চাইলে পছন্দমতো কাজ করতে পারেন।

সবশেষে, আর্থিক অবস্থা নির্ধারণ করে রাখুন এবং তা মেনে চলা স্বল্প মেয়াদে কঠিন হলেও, দীর্ঘ মেয়াদে তা সুফল বয়ে আনতে পারে। এটি আপনাকে আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে। স্বল্প মেয়াদে খারাপ লাগলেও, নিজের চাহিদাগুলো যখন পূরণ করতে পারবেন- তখন আপনি দারুণ ভালো অনুভব করবেন।

সূত্র : সিএনবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, গ্রামজুড়ে ১৫শ গাছ রোপণ

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১০

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

১১

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

১৩

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

১৪

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

১৫

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৬

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

১৭

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১৮

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১৯

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

২০
X