কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেইসঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ শুক্রবার (২৯ আগস্ট) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৫- পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।

১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।

১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।

১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।

১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।

১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।

১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।

জন্ম

১৬৩২ - জন লক, ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, চিন্তাবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার।

১৭৮০ - জঁ-ওগুস্ত-দোমিনিক আঁগ্র, ফরাসি নব্য ধ্রুপদী চিত্রকর।

১৮৫৫ - অগস্ট বার্নথসেন, জার্মান রসায়নবিদ।

১৮৬২ - মোরিস মাতরলাঁক, নোবেলজয়ী বেলজীয় নাট্যকার, কবি এবং প্রবন্ধকার।

১৯০৪ - ভারনার ফ্রোসমান, নোবেলজয়ী জার্মান চিকিৎসক।

১৯০৫ - ধ্যানচাঁদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়।

১৯০৮ - ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।

১৯১৫ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।

১৯২৩ - রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা।

১৯৩৮ - এলিয়ট গোল্ড, মার্কিন অভিনেতা।

১৯৪৩ - আর্থার বি. ম্যাকডোনাল্ড, নোবেলজয়ী কানাডীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী।

১৯৪৬ - বব বিমন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট।

১৯৫৮ - মাইকেল জ্যাকসন, মার্কিন গায়ক, গীতিকার এবং ড্যান্সার।

মৃত্যু

১৫৩৩ - আতাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন।

১৬০৪ - হামিদা বানু বেগম, মোগল সম্রাজ্ঞী।

১৯০৪ - পঞ্চম মুরাদ, অটোমান সুলতান।

১৯১১ - মীর মাহবুব আলী খান, হায়দরাবাদের ষষ্ঠ নিজাম।

১৯৬০ - হাজ্জা মাজালি, জর্ডানের প্রধানমন্ত্রী।

১৯৬৬ - সাইয়েদ কুতুব, মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।

১৯৮২ - ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।

১৯৮৭ - লি মারভিন, আমেরিকান অভিনেতা।

১৯৯২ - ফেলিক্স গোয়াতারি, ফরাসি মনোচিকিৎসক, দার্শনিক, সংকেতবিজ্ঞানী ও সক্রিয়তাবাদী।

১৯৯৪ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।

১৯৯৭ - কংসারী হালদার, পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলনের নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৯৯ - মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ।

২০১৮ - জেমস মারলিস, ব্রিটিশ অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

২০২১ - বুদ্ধদেব গুহ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক।

২০২১ - এড অ্যাজনার, মার্কিন অভিনেতা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি।

২০২১ - জাক রগ, বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা।২০২৪ - আবদুল গফুর মজিদ নূরানী, ভারতীয় আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লেখক।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১০

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১১

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১২

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৪

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৫

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৬

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৭

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৮

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৯

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

২০
X