বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, আর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

ভূমিকম্প এমন এক প্রাকৃতিক বিপর্যয়, যা কোনো সতর্কতা ছাড়াই মুহূর্তে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য এটি আতঙ্কের নাম। তবে আগাম প্রস্তুতি ও সচেতনতা থাকলে এর প্রভাব অনেকটাই কমানো সম্ভব। ভূমিকম্পের সময় কী করা উচিত এবং কী এড়িয়ে চলতে হবে—তা জানা থাকলে নিজের ও পরিবারের নিরাপত্তা রক্ষা করা সহজ হয়।

ভূমিকম্পের সময় করণীয়

১. শান্ত ও সতর্ক থাকুন

*ভূমিকম্পের সময় আতঙ্কিত হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।

২. সুরক্ষিত স্থানে আশ্রয় নিন

*যদি ঘরের ভেতরে থাকেন, তাহলে শক্ত ও মজবুত আসবাবের নিচে (যেমন টেবিল) আশ্রয় নিন।

*মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন এবং নড়াচড়া কম করুন।

*দেয়াল, জানালা, আলমারি, বৈদ্যুতিক তার ও কাঁচ থেকে দূরে থাকুন।

৩. বাইরে থাকলে খোলা জায়গায় যান

* ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য উঁচু স্থাপনা থেকে দূরে সরে যান।

* রাস্তার মাঝখানে দাঁড়ানো থেকে বিরত থাকুন, কারণ গাড়ি চলাচলের কারণে বিপদ হতে পারে।

৪. যদি গাড়ির মধ্যে থাকেন

* গাড়ি থামিয়ে দিন এবং ভিতরে বসে থাকুন।

* ব্রিজ, ওভারপাস ও বিল্ডিংয়ের কাছাকাছি গাড়ি থামাবেন না।

* ভূমিকম্পের পর করণীয়

১. পরিস্থিতি যাচাই করুন

* চারপাশের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আহত হলে চিকিৎসা নিন।

* গ্যাস লিক, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা পরীক্ষা করুন।

২. আফটারশকের জন্য প্রস্তুত থাকুন

* বড় ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে। তাই নিরাপদ স্থানে থাকুন।

৩. গুজবে কান দেবেন না

* ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ভুয়া সংবাদে বিশ্বাস না করে, সরকার ও সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা অনুসরণ করুন।

ভূমিকম্পের জন্য পূর্ব প্রস্তুতি

১. পরিবারের জন্য জরুরি পরিকল্পনা তৈরি করুন

* পরিবারকে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দিন।

* নির্দিষ্ট নিরাপদ স্থান নির্ধারণ করুন যেখানে সবাই একত্রিত হতে পারবেন।

২. প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন

* ফার্স্ট এইড কিট, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংগ্রহ করে রাখুন।

৩. ভবনের কাঠামো পরীক্ষা করুন

* আপনার বাড়ি বা অফিসের ভবন ভূমিকম্প সহনশীল কিনা, তা পরীক্ষা করান এবং প্রয়োজনে শক্তিশালী করুন।

ভূমিকম্পের সময় নির্দিষ্ট করে বলা না গেলেও আগাম প্রস্তুতি ও সতর্কতা জীবন ও সম্পদের ক্ষতি অনেকটাই কমাতে পারে। তাই দেরি না করে এখনই সতর্ক হোন এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিন।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X