কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

ফাইল ছবি
ফাইল ছবি

অপটিক্যাল ইলিউশনের সঙ্গে এখন অনেকেই পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিওর একাধিক অর্থ, যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে।

তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিভ্রম ছবি দেখলে তা সমাধানের চেষ্টা করেন। এতে অবশ্য মস্তিস্কের বিকাশ ঘটে। এ ছাড়া চোখের দৃষ্টিশক্তিও যাচাই হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি দেখা যায়। এতে কেউ দেখছেন এক খরগোশ, আবার কারও চোখে ধরা পড়ছে একটি হাঁস। কিন্তু এই প্রথম দেখাতেই লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। আপনি কী ধরনের মানুষ।

অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নতুন কিছু নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই তৈরি হয় এই বিভ্রম। তবে এমন অনেক ছবিই আছে, যেগুলো শুধু দৃষ্টিভ্রম তৈরি করে না, মানুষের মনোজগৎ ও ব্যক্তিত্বও উন্মোচন করে।

সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটিও ঠিক তেমনই। অনেকে এটিকে নিছক বিনোদন মনে করলেও মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা।

আপনি প্রথমে কী দেখেছেন?

যদি আপনি খরগোশটি প্রথমে দেখে থাকেন…

যদি আপনি প্রথমে খরগোশটি দেখে থাকেন, তাহলে আপনি একজন যুক্তিবাদী মানুষ। আপনি কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না এবং যে কোনো কিছু করার আগে সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে ভাবেন। যদিও আপনি খুবই বাস্তববাদী ও যুক্তিসম্মত, তাই বলে আপনি অমানবিক বা ঠান্ডা মনোভাবের নন।

যদি আপনি হাঁসটি প্রথমে দেখে থাকেন…

যদি আপনি হাঁসটি প্রথমে দেখে থাকেন, তাহলে আপনি অনেকটাই আবেগপ্রবণ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এমন একজন মানুষ। আপনার মেজাজ প্রায়ই বদলাতে থাকে, তাই আশপাশের মানুষরা বুঝে উঠতে পারে না আপনি কখন কেমন থাকবেন। আপনি সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকেন, খুব কমই বিশ্রাম নেন—ফলে হঠাৎ হঠাৎ অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়?

সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন- অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।

মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’

ছবি দেখে আপনি কী দেখলেন? এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা কোন দলে?

সূত্র: মাইন্ড জার্নাল

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১০

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১১

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১২

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৩

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৪

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৫

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৮

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৯

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

২০
X