কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গরমে ট্যাংকের পানি হবে বরফের মতো ঠান্ডা, ম্যাজিক টিপস জেনে নিন

ট্যাংক
সাদা রং তাপ প্রতিফলিত করে, আর কালো বা গাঢ় রং তাপ শোষণ করে। তাই যদি আপনার ট্যাংকটি গাঢ় রঙের হয়, তবে সেটিকে সাদা এনামেল পেইন্ট দিয়ে রং করে নিতে পারেন | ছবি : সংগৃহীত

ভ্যাপসা গরম আর সূর্যের তীব্র রোদে জনজীবন যখন প্রায় হাঁসফাঁস করে, তখন ঘরে ফিরেও মেলে না স্বস্তি। বাইরে থেকে ঘেমে-নেয়ে এসে ঠান্ডা পানিতে গোসল করার স্বপ্নটাও যেন অধরা থাকে। কারণ, কল খুললেই বেরোয় গরম পানি! মূল সমস্যা ছাদের ওপর থাকা পানির ট্যাংক। সারাদিন রোদে পুড়ে ট্যাংকের ভেতরের পানি এমন গরম হয়ে যায় যে, তা ব্যবহার করাই কঠিন হয়ে পড়ে।

তবে সুখবর হলো, খুব সহজ কিছু উপায় মেনে চললেই এই সমস্যার সমাধান সম্ভব। ঘরোয়া কিছু কৌশলেই ট্যাংকের পানি রাখা যাবে অনেকটাই ঠান্ডা ও আরামদায়ক।

প্রথমেই আসা যাক ইনসুলেশন বা তাপ নিরোধকের বিষয়ে। বাজারে ট্যাংকের জন্য বিশেষ ইনসুলেশন কভার পাওয়া গেলেও চাইলে ঘরেই সমাধান করা যায়। ট্যাংকের চারপাশে থার্মোকলের শিট ভালোভাবে মুড়িয়ে দিলে বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে প্রচণ্ড রোদেও পানির তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

আরেকটি কার্যকর কৌশল হলো ট্যাংকের রং পরিবর্তন। বিজ্ঞান বলছে, সাদা রং তাপ প্রতিফলিত করে, আর কালো বা গাঢ় রং তাপ শোষণ করে। তাই যদি আপনার ট্যাংকটি গাঢ় রঙের হয়, তবে সেটিকে সাদা এনামেল পেইন্ট দিয়ে রং করে নিতে পারেন। একেবারে কম খরচে সমাধান চাইলে চুন ও ফেভিকলের মিশ্রণ দিয়ে ট্যাংকের বাইরের দিকে মোটা প্রলেপ দিলেও একই সুবিধা পাওয়া যাবে।

ট্যাংকের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। যদি সরাসরি রোদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তার ওপর একটি শেড বা ছাউনি তৈরি করা উচিত। বাঁশের চাটাই, টিন কিংবা গ্রিন নেট ব্যবহার করে ট্যাংকের ওপর আড়াল তৈরি করলে সরাসরি সূর্যের তাপ আর ট্যাংকে পড়বে না। এতে ভেতরের পানি তুলনামূলক ঠান্ডা থাকবে।

অনেক সময় দেখা যায়, ট্যাংকের পানি তেমন গরম না হলেও পাইপ দিয়ে আসার পথে তা গরম হয়ে যায়। বিশেষ করে প্লাস্টিকের পাইপগুলো রোদে গরম হয়ে ওঠে। এ ক্ষেত্রে পাইপগুলোকেও ইনসুলেশন টেপ বা পাটের দড়ি দিয়ে পেঁচিয়ে রাখলে তাপমাত্রা অনেকটাই কমে আসে, আর কল খুললেই পাওয়া যায় অপেক্ষাকৃত ঠান্ডা পানি।

এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতিগুলো অনুসরণ করলে গরমের তীব্রতাও আর তেমন ভোগাবে না। বাইরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলেও, আপনার গোসলের পানি থাকবে স্বস্তিদায়ক ও ঠান্ডা; একেবারে আরামদায়ক অনুভূতি দেবে প্রতিদিন।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১০

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১১

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১২

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৩

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৪

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৫

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৬

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৭

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৮

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৯

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

২০
X