কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৩৩ এএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

বুধবার (৩ জুন) এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ১০৯৮ - খ্রিস্টানদের এন্টিয়ক দখল। ১৩ হাজার মুসলমানকে হত্যা। ১৫০২ - পর্তুগিজ নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। ১৬৬৫ - ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরিকে পরাজিত করেন। ১৬৬৫ - লোয়েস্টফটের যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের পরাজয়। ১৭৮৯ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।

১৯১৫ - ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। ১৯৩৬ - অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ। ১৯৪০ - জার্মান বিমানবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের ওপর বোমাবর্ষণ শুরু করে। ১৯৪০ - সিঙ্গাপুর ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৪৬ - ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন। ১৯৪৭ - ব্রিটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করেন। ১৯৪৯ - আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ১৯৬৯ - ভাষাবিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন। ১৯৭১ - জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশে হানাদার বাহিনীর অত্যাচার মানব ইতিহাসের সর্বাধিক বিষাদময় ঘটনা। ১৯৭৮ - বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয় লাভ করেন।

১৯৮৪ - ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে; এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়। ১৯৮৯ - চীন সরকার তিয়েনআনমেন স্কয়ার থেকে অবরোধকারীদের বিতারণের জন্য সেনা প্রেরণ করে। ১৯৯৯ - যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোভেদান মিলোশোভিচ কোসভো থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়। ২০০০ - মন্টেনিগ্রোর স্বাধীনতা ঘোষণা।

জন্ম

১৭২৩ - জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ। ১৯০৬ - জোসেফিন বেকার, আমেরিকান বংশদ্ভূত ফ্র্যান্স নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও অভিনেত্রী। ১৯০৬ - ওয়াল্টার রবিন্স, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। ১৯১০ - পলেট গডার্ড, আমেরিকান অভিনেত্রী এবং মডেল। ১৯১১ - এলেন কর্বি, মার্কিন অভিনেত্রী।

১৯১৯ - ছায়া দেবী (চট্টোপাধ্যায়), প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী। ১৯২০ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি। ১৯২৪ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক এবং ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। ১৯২৫ - টনি কার্টিস, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। ১৯২৬ - অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি এবং লেখক।

১৯২৮ - জন রিচার্ড রিড, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৩১ - রাউল কাস্ত্রো, কিউবার রাষ্ট্রপতি এবং ফিদেল কাস্ত্রোর ভাই। ১৯৬০ - কার্ল রেকেম্যান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৬৬ - ওয়াসিম আকরাম, সাবেক পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়। ১৯৬৮ - সাফ্রন, ইংরেজ গায়িকা।

১৯৮২ - ইয়েলেনা ইসিনবায়েভা, ভলগোগ্রাদে জন্মগ্রহণকারী রাশিয়ার বিখ্যাত প্রমিলা পোল ভল্টার। ১৯৮৫ - উকাশ পিশ্চেক, পোল্যান্ডের পেশাদার ফুটবলার। ১৯৮৬ - রাফায়েল নাদাল, স্পেনের পেশাদার টেনিস খেলোয়াড়। ১৯৯১ - উকাশ তেওদোর্চেক, পেশাদার ফুটবলার। ১৯৯২ - মারিও গোটজে, জার্মান ফুটবলার।

মৃত্যু

১৬৫৭ - উইলিয়াম হার্ভে, ইংরেজ চিকিৎসক। ১৯০৮ - গোপাল সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। ১৯২৪ - ফ্রান্‌ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক। ১৯৬১ - কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। ১৯৬৩ - নাজিম হিকমত, তুর্কি কবি এবং লেখক।

১৯৬৩ - ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু। ১৯৬৯ - সাহিত্যিক মুহম্মদ আবদুল হাই। ১৯৭৭ - আর্চিবাল্ড ভি. হিল, ইংরেজ শারীরতত্ত্ববিদ। ১৯৭৫ - এইসাকু সাতো, জাপানি রাজনীতিবিদ। ১৯৮৪ - ঐতিহাসিক আবু মহামেদ।

১৯৮৭ - রুহুল্লাহ্‌ খামেনেই, ইরানি ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ। ১৯৯০ - রবার্ট নয়েস, আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং ইন্টেল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। ২০০১ - অ্যান্থনি কুইন, মার্কিন অভিনেতা। ২০১৪ - প্রবীণ সাংবাদিক বেনজীর আহমেদ। ২০১৬ - মোহাম্মদ আলী, মার্কিন বক্সার। ২০২০ - বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর।

দিবস

বিশ্ব সাইকেল দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X