কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:০৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার ১৩ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩১৭তম (অধিবর্ষে ৩১৮তম) দিন। বছর শেষ হতে আরো ৪৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি ১৬৪২ - লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়। ১৭৭৫ - আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে। ১৮০৫ - ফরাসিরা ভিয়েনা দখল করে। ১৮৩৫ - টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। ১৮৪৯ - পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন। ১৮৬৪ - গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়। ১৮৭২ - সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়। ১৮৮৫ - রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে। ১৯০৭ - পল কমুর উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে। ১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়। ১৯১৫ - ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙে দেয়া হয়। ১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে। ১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়। ১৯৪৫ - সুকর্ণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন। ১৯৪৭ - রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে। ১৯৭০ - ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে। ১৯৭৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ওর নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৭৭ - ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়। ১৯৮৫ - কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। ১৯৮৯ - আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে। ১৯৯৪ - সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়। ২০০২ - ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।

জন্ম ১৩১২ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ডের জন্ম। ১৩৯৭ - পোপ নিকোলাস পঞ্চম, ক্যাথলিক গির্জার পোপ। ১৮৪৭ - মীর মশাররফ হোসেন,প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। ১৮৫০ - স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেনসনের জন্ম। ১৮৭৩ - ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ জুন্নুরী উত্তরপশ্চিম ইরানের তাব্রিজে জন্মগ্রহণ করেন। ১৮৯৯ - ইস্কান্দার মির্জা, পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি। ১৯২১ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক। ১৯৪৮ - হুমায়ূন আহমেদ, বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। ১৯৬৭ - জুহি চাওলা, জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু ১২৩১ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের মৃত্যু। ১৯০৭ - ইংরেজ কবি ফ্রান্সিস থমসন। ১৯৫০ - ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন। ১৯৭৮ - চিত্তপ্রসাদ ভট্টাচার্য, খ্যাতনামা ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী। ১৯৮০ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখোপাধ্যায়। ২০০১ - করুণা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী। (সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' ও 'অপরাজিতা' সর্বজয়া খ্যাতা)। ২০২১ - আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১০

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১১

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

১২

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

১৩

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

১৪

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১৫

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

১৬

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

১৭

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

১৮

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

১৯

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

২০
X