কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:১২ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে সেখানে ‘হিজবুল্লাহমুক্ত অঞ্চল’ গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালাচ্ছে ইসরায়েল ও লেবানন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সামরিক কর্মকর্তারা দক্ষিণ লেবাননের দুটি এলাকায় পরীক্ষামূলকভাবে হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা অঞ্চল গঠনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা করছেন। এরপর ধাপে ধাপে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে এ প্রস্তাব পর্যালোচনা করছেন। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত কি না, সে বিষয়ে নিশ্চয়তা চাইছে তেলআবিব।

গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্থাপিত একটি নিরাপত্তা কাঠামোয় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনীর মোতায়েন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়। তবে হিজবুল্লাহ ও লেবাননের কয়েকটি রাজনৈতিক দল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অপরদিকে ইসরায়েলের চাইছে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার হবে না।

এদিকে, কূটনৈতিক আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ এবং ড্রোন হামলার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সংঘাতে ৪ হাজার ৩০৪ জন নিহত এবং ১২ হাজার ২০৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১২

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১৩

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১৫

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৬

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৭

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৮

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৯

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

২০
X