সঞ্জয় চক্রবর্তী
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

কেমন যাবে আপনার দিনটি?

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

সোমবার (১ এপ্রিল) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল) কাজে সফলতার সম্ভাবনা। পুষ্টিকর খাবার খান। শুভ পরিণয়ের সম্ভাবনা আছে। কথাবার্তায় সচেতন হোন।

(বৃষ | ২১ এপ্রিল-২০ মে) সম্পর্কে সমঝোতা করুন। বিনোদন ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। বিনিয়োগের জন্য অনুকূল সময়। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন।

(মিথুন | ২১ মে-২০ জুন) সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক থাকবেন। ব্যবসায়িক ও আর্থিক যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।

(কর্কট | ২১ জুন-২০ জুলাই) কাজের সুযোগ আসবে। আবেগের বশে প্রতিশ্রুতি দেবেন না। ব্যবসায় লাভবান হবেন। রাগ ও ক্রোধ ক্ষতিকর হবে।

(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট) মানসিক প্রশান্তি বাড়বে। ব্যাংকিং ও ব্যবস্থাপনা কাজে যুক্তদের জন্য বেশ সম্ভাবনাময়। অতিরিক্ত দায়িত্ব নেবেন না। ভ্রমণে সতর্ক থাকুন।

(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) লেনদেন ও বিনিয়োগে যথেষ্ট সচেতন থাকুন। মতবিরোধ এড়িয়ে চলুন। তথ্য আদান-প্রদানে সতর্ক থাকার চেষ্টা করুন।

(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) নতুন সুখবরে আশাবাদী হবেন। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বাড়বে। বেকারদের কাজের যোগ।

(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর) পারিবারিক সুখবর পাবেন। আমদানি-রপ্তানিতে ভালো সময় যাবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। ইতিবাচক থাকুন।

(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর) বিয়ের বিষয়ে অগ্রগতি হবে। কাজে নতুন যোগসূত্র তৈরির সম্ভাবনা। নতুন পণ্য ক্রয়ের যোগ। মানসিক স্বাস্থ্য ভালো যাবে।

(মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) পারিবারিক কলহ হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বৈদেশিক সূত্রে লাভ হবে। অতিরিক্ত সতর্কতা পরিহার করুন।

(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) সবার সঙ্গে সহজ ও সুন্দর সম্পর্ক রাখুন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো যাবে। আর্থিক যোগ শুভ। অফিসে সুনাম ও মর্যাদা বাড়বে।

(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) নীরব ও শান্ত থাকুন। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। মতবিরোধ এড়িয়ে চলুন। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের প্রেসিডেন্ট শি চিন পিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১০

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১১

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১২

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৭

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৮

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৯

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

২০
X