কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, এই লঘুচাপ বাংলাদেশের ওপর দিয়ে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ বিভিন্ন জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণ ভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি চলমান থাকতে পারে। এর মধ্যে আজ সন্ধ্যা থেকে আগামীকাল শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরন থেকে অতি বর্ষণ হতে পারে। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেশের দেশের কোথাও কোথাও অতি বর্ষণ চলমান থাকতে পারে।

তথ্যানুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X