বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে জাতিসংঘ

জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন। ছবি: কালবেলা
জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন। ছবি: কালবেলা

মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে জাতিসংঘের তিন সদস্যের কারিগরি দলটি পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুঙ্গোভেন জানান, তদন্তের ধরন কেমন হবে সে বিষয়ে প্রাথমিক আলোচনা করতে এসেছেন তারা। এটি একটি অনুসন্ধানী সফর। কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। এক সপ্তাহ ধরে সরকার, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবে জাতিসংঘের প্রতিনিধি দলটি।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

এর আগে, বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় দলটি। জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে। তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িতও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X