কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় অতিথি ভবনে বোতলজাত পানির বদলে জগ-মগ

রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠকে কাচের জগ-মগের ব্যবহার। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠকে কাচের জগ-মগের ব্যবহার। ছবি : সংগৃহীত

পরিবর্তনের হাওয়া লেগেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্লাস্টিকের বোতলের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবনে এখন ব্যবহৃত হচ্ছে কাচের জগ আর মগ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমি যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যোগ দিই, তখন সর্বত্র বোতলজাত পানি ছিল। প্রতিটি টেবিলে অতিথিদের জন্য প্লাস্টিকের বোতল দেখা যেত। প্রায় তিন সপ্তাহ পর এখন বোতল সব চলে গেছে, এর জায়গায় স্থান পেয়েছে কাচের পাত্র। আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক ছিল যেখানে টেবিলে জলের জগ এবং গ্লাস ছিল।

তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উদ্যোগ নেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এটির অনুমোদন দিয়েছেন এবং এখন যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতল মুক্ত অঞ্চল বলা যেতে পারে।

শফিকুল আলম বলেন, প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটি সম্ভব নয়। কিন্তু প্রায় এক সপ্তাহ হলো আমরা এখানে প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করি না।

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই উদ্যোগটি নিয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেন তিনি। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এতে অনুমোদন দেন। বর্তমানে যমুনাকে কার্যকরভাবে প্লাস্টিক বোতলমুক্ত অঞ্চল বলা যেতে পারে।

তিনি লেখেন, প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটি সম্ভব নয়। কিন্তু গত প্রায় একসপ্তাহ ধরে যমুনায় প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করা হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X