কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুততম সময়ে তারল্য সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ন্যাশনাল ব্যাংকের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে বাংলাদেশ ব্যাংকের জামিনদারিতে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তারল্য সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যত দ্রুত সম্পন্ন হয় ততই ভালো বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, সহায়তা পেতে যত দেরি হবে, পরিমাণে তত বেশি লাগবে। আর যত কম সময়ে পাওয়া যাবে, সহায়তাও তত কম লাগবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় এই তাগিদ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডজনখানেক দুর্বল ব্যাংকের মধ্যে এরই মধ্যে ৭টি ব্যাংক তারল্য সহায়তা অর্থাৎ নগদ টাকার সহায়তা চেয়ে আবেদন করেছে, সব মিলে যার পরিমাণ ২৫ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকও রয়েছে। জানা গেছে, পাঁচ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করা ন্যাশনাল ব্যাংকের গ্যারান্টর হওয়ার জন্য ১৯ সেপ্টেম্বর চুক্তি সই করে বাংলাদেশ ব্যাংক।

আবেদন করা সাত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারা সাত হাজার ৯০০ কোটি টাকার চাহিদা দিয়েছে। ইসলামী পাঁচ হাজার কোটি, এক্সিম চার হাজার কোটি, গ্লোবাল ইসলামী তিন হাজার ৫০০ কোটি, স্যোশাল ইসলামী দুই হাজার কোটি এবং ইউনিয়ন ব্যাংক দেড় হাজার কোটি টাকা চেয়ে আবেদন করেছে।

ন্যাশনাল ব্যাংকের সঙ্গে চুক্তিপত্র সইয়ের পর রোববার সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়। তবে তারা কী পরিমাণ সহায়তা পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এই বিষয়ে দুর্বল ব্যাংকগুলোর পাশে দ্রুততম সময়ে দাঁড়ানোর তাগিদ দিয়ে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মিন্টু বলেন, ডে টু ডে ক্যাশ ফ্লোতে সমস্যা হচ্ছে। সাহায্য পেতে যত দেরি হবে, সহায়তা তত বেশি লাগবে।

তিনি আরও বলেন, কিছু কিছু ব্যাংকের এই মূহূর্তে ক্যাশ ইনফ্লোর সমস্যা আছে। সেই সমস্যা সমাধানের পদ্ধতি উনি (গভর্নর) বের করেছেন এবং এই বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন।

গভর্নরের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ব্যাংকিং খাত কখনো যেন কোনো দুষ্ট চক্রের হাতে না পড়ে এবং এই খাত যাতে সর্বদা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোতে যে সমস্যা আছে, তা সমাধানে যা যা করা দরকার সেগুলো বাংলাদেশ ব্যাংক করবে। যেসব কারণে ব্যাংকগুলো এই পর্যায়ে গেছে, সেসব বিষয় দেখে ব্যবস্থাপনা ঠিক করার আহবান জানিয়েছেন গভর্নর। বর্তমানে যে সমস্যা ব্যাংকগুলোতে রয়েছে, সেগুলো ঠিক করতে বাংলাদেশ ব্যাংক যা যা করার, করবে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সরকারের বিভিন্ন দপ্তরের ন্যায় ব্যাংকিং খাতেও সংস্কার কার্যক্রম শুরু হয়। দুর্বল ব্যাংকগুলোতে ‘অবৈধভাবে টাকা ছাপিয়ে’ তারল্য সহায়তা দেওয়া বন্ধ করে দেন অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর।

তারল্য সহায়তা পেতে আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ৫টি দুর্বল ব্যাংকের সঙ্গে তাদের সহায়তা পাইয়ে দিতে গ্যারান্টর হওয়ার চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও এখন পর্যন্ত সেই সহায়তা দেওয়ার জন্য ‘সম্মত’ ব্যাংকগুলো থেকে কোনো তহবিল আসেনি। তবে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে ১০টি ব্যাংকের মহা-ব্যবস্থাপকরা (এমডি) দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে তাদের সম্মতি দিয়েছে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে, সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X