কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ রেহানার ক্যাশিয়ার খ্যাত রুহুল আমিনের গ্রেপ্তারের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তরফদারকে গ্রেপ্তারের দাবি করা হয়। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তরফদারকে গ্রেপ্তারের দাবি করা হয়। ছবি : কালবেলা

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে আখ্যা দিয়ে বাফুফে সভাপতি প্রার্থী ব্যবসায়ী তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন হয়েছে। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারেরও দাবি করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তরফদারকে গ্রেপ্তার করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানানো হয়।

সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন তরফদার এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান বলে জানা গেছে।

‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ’- আয়োজিত মানববন্ধনে সংগঠক ডি কে সোলায়মান বলেন, এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্টে বিদায় নিয়েছে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর শাসক শেখ হাসিনা। কিন্তু তার পলায়নের পরেও দেশে রয়ে গেছে শেখ হাসিনা ও তার পরিবারের দোসররা। এদেরই একজন তরফদার রুহুল আমিন।

গত পনের দিনে দেশের প্রায় সকল জাতীয় গণমাধ্যম তা প্রকাশ ও সম্প্রচার করলেও প্রশাসন ভৌতিক কারণে নীরব রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয়ক সোলায়মান বলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই ফ্যাসিস্ট তরফদার গ্রেপ্তার হওয়ার বদলে বিপ্লবী সরকারের মাঝে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এতে করে আমরা ফ্যাসিবাদী বিরোধী ছাত্র জনতা তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করছি।

এমতাবস্থায় শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যক্তিকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা তীব্র পর্যায়ের কর্মসূচি দিয়ে তাকে রোধ করার সামাজিক আন্দোলনে সক্রিয় হব।

শতাধিক ছাত্রজনতার উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন মইনুজ্জামান নোয়াজ, ফেরদৌস জিম, গাজী গোলাম সাজিদ, রাফিউল খান জিসান, সাঈদ নাছের।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক জাহিদ আহসান, আলম শেখ, মোহাম্মদ মিথুন, আসলাম জনি, মনির হোসেন, জুবায়ের আলমসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X