কালবেলা প্রতিবেদক ও গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫১ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

মাহবুব আরা বেগম গিনি। ছবি : সংগৃহীত
মাহবুব আরা বেগম গিনি। ছবি : সংগৃহীত

গাইবান্ধা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক তার গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। সাবেক এই হুইপের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে। তবে গিনি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি।

এর আগে, গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং একই আসনের সদ্য সাবেক সাংসদ শাহ সারোয়ার কবীরসহ আ.লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলাও আছে।

একটি সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে গত ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় নাম উল্লেখ করে আসামি ছিল মোট ৯৭ জন।

আরেকটি হলো- গত ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

তবে একই আসনের সদ্য সাবেক সাংসদ শাহ সারোয়ার কবীরসহ আ.লীগের নেতাকর্মীরা পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X