কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অফিস করছেন পিএসসির নতুন চেয়ারম্যান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে পিএসসির নতুন চেয়ারম্যান। ছবি : সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে পিএসসির নতুন চেয়ারম্যান। ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সভাপতি অধ্যাপক মোবাশ্বের মোনেম এবং চারজন সদস্য নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমিন মজুমদার মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কমিশনের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও সদস্যরা অফিস শুরু করেছেন। গত ১৬ অক্টোবর (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন চেয়ারম্যান।

এর আগে গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও চারজন সদস্য শপথ নেন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X