কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। পুরোনো ছবি
ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। পুরোনো ছবি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর তা উদ্ধার করা হয়েছে। তবে দেখা দিয়েছে ভয়াবহ শিডিউল জটিলতা।

ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন কমলাপুর রেলস্টশনে যাত্রীরা। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরি করে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে ঢাকা ছেড়ে যাওয়া সব ট্রেনেরই শিডিউল বিপর্যয় ঘটে। এ ছাড়া ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা তারাকান্দি রুটে চলাচলকারী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুধু যাত্রা বিলম্ব নয়, অনেক যাত্রী অভিযোগ করেছেন স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও।

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান যাত্রীরা। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনের সূচি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তারা বলেন, এখনও ম্যানুয়েল সিগন্যাল দিয়ে চলছে ট্রেন। সিগন্যাল সমস্যা ঠিক করার জন্য কাজ করা হচ্ছে।

লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার করা হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটির রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X