কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

শীতে ৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জ্বালানি সংকটের কারণে আসন্ন শীত মৌসুমে নিজ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর এবং কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৮ অক্টোবর) জ্বালানি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানিসংকট ছাড়াও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। আসন্ন শীত মৌসুমে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেওয়া হলো।

ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন এবং শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল। জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X