কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী ইইউ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। ছবি : সংগৃহীত
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী ইউরোপীয় কমিশন (ইইউ)। ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে সম্ভাব্য সমন্বিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখতে নতুন পথ খুঁজে বের করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ বার্তা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ইইউ একটি সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করা জন্য প্রস্তুত। যেটি হবে ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে যা- স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের’ দিকে পরিচালিত করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট টেকসই উন্নয়ন, সবুজ উত্তরণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতির প্রতি ড. ইউনূসের প্রতিশ্রুতিকে আন্তরিকভাবে স্বাগত জানান। ইইউ এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে এই বিষয়গুলোতে জড়িত রয়েছে।

প্রেসিডেন্ট ভন ডের লেইন বলেছেন, ‘আমরা খাতসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নির্দিষ্ট প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে এবং চলমান উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত সহায়তা বিবেচনা করতে আগ্রহী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১০

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১১

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১২

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৩

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৪

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৬

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৭

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৮

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

২০
X