কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

১৪৪ ধারা ভেঙে যমুনা যাওয়ার চেষ্টা, পুলিশের বাধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএসে পদসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে একদল চাকরিপ্রার্থী। এজন্য তারা রমনা পার্কের ভেতর দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। রমনা ও এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে যমুনার সামনে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে রমনা পার্কের ‘অরুণোদয়’ গেট দিয়ে হঠাৎ করেই বিক্ষোভকারীদের একটি দল বেরিয়ে আসে। তারা সরাসরি যমুনার সামনের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় সাড়ে তিন লাখেরও বেশি শূন্যপদ রয়েছে। এসব পদে জনবল নিয়োগ না হওয়ায় জনগণ যথাযথ সেবা পাচ্ছে না এবং সেবা পেতে দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে। পুলিশ ও প্রশাসনে জনবলের অভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকারকেও হিমশিম খেতে হচ্ছে, যার ফলে অর্থনীতিও বহুলাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আমরা ৪৪তম বিসিএসের ফল প্রকাশের আগে এ বিসিএসের পদ সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছি। কিন্তু কেউ দাবি মানেনি।

তারা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও কোনো সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়েই যমুনার সামনে আসার চেষ্টা করেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

ঘটনাস্থলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, তারা রমনা পার্কের অরুণোদয় গেট দিয়ে একজন একজন করে জড়ো হয়ে যমুনার সামনে সড়কে চলে যায়। পরে আমরা দ্রুত সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। ১৪৪ ধারা ভঙ্গ করে এভাবে আন্দোলন করা অযৌক্তিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১০

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১১

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১২

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৩

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৪

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৫

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৭

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৮

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৯

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X