কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

রোববার যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
রোববার যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান এবং দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ বার্তা পৌঁছে দেন।

আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

প্রধান উপদেষ্টা জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি, তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে।

বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ ৫টি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজখবর নেন।

আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে তিনি ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ দোগদানের আমন্ত্রণও জানান।

এই এক্সপোর আয়োজকরা ১১ মে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে উল্লেখ করে জাপানের উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য উৎসাহব্যাঞ্জক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X