কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীতে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার ও কুড়িল ফ্লাইওভারে এ দুটি সড়ক দুর্ঘটনা হয়েছে।

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় জাবের হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে কুড়িল ফ্লাইওভারে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

জাবের হোসেনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান হোসেন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জাবের হোসেনের ছেলে মেঘদাত হোসেন তোহা। তিনি জানান, তাদের বাসা শ্যামপুর ফরিদাবাদ আরশিন গেট এলাকায়। তার বাবা ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

এদিকে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোফাখারুল ইসলাম জানান, শুক্রবার ভোরে কুড়িল ফ্লাইওভারের এক পাশের ঢাল থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X