কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের জাপান সফরে সই হবে ৭ চুক্তি-সমঝোতা 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । পুরোনো ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২৭ মে) চার দিনের সফরে জাপান যাচ্ছেন। এই সফরে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ।

সোমবার (২৬ মে) সকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৯ থেকে ৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার জাপান সফরকালে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

চুক্তির মধ্যে রয়েছে মানব সম্পদ, এনার্জি, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (ওডিএ), বিএমইটি, ইকোনমিক জোন ও বাণিজ্য-সংক্রান্ত এমইউ। এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পক্ষ থেকে ঢাকার এক চীন নীতি পরিকল্পনা নিয়ে আপত্তি জানাবে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সচিব আরও জানান, জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফরে তার সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

ওই কর্মকর্তা বলেন, গত ১৫ মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়া দুই দেশের মধ্যকার ষষ্ঠ এফওসি বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আরও বড় পরিসরে আলোচনা হবে প্রধান উপদেষ্টার জাপান সফরে। সেখানে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর দিকে নজর দেওয়া হবে বিশেষভাবে। আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় থাকবে। তবে সবকিছুর মধ্যে গুরুত্ব পাবে আঞ্চলিক ইস্যু।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।

চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড সফর এবং সবশেষ কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন প্রধান উপদেষ্টা। এবার যাচ্ছেন জাপানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১০

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১১

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১২

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৩

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৪

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৫

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১৬

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৮

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৯

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

২০
X