কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস। পুরোনো ছবি
ঢাকার মার্কিন দূতাবাস। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্র থেকে কাদের দেশে ফেরত পাঠানো হতে পারে এবং কারা স্থায়ী নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তা জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (০৫ জুন) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আপনার অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের স্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে তার প্রশাসন। এরই মধ্যে ভারতসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

গতকাল বুধবার (০৪ মে) নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন বলছে, ১২টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আর ৭টি দেশের নাগরিকেরা থাকবেন আংশিক নিষধাজ্ঞার আওতায়। ৯ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর।

এর আগে গত ২৩ মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশে যারা ভিসার জন্য আবেদন করবেন, তাদের তথ্য আরও গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। সন্দেহজনক মনে হলে আবেদন সরাসরি বাতিল করে দেবেন কনস্যুলার কর্মকর্তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X