কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত
বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে বাকিংহাম প্যালেসে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে বাকিংহাম প্যালেসে গেলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সাক্ষাতে বাংলাদেশের যে একটা পরিবর্তন হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন সংস্কারের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, ৩০ মিনিটের একটি বৈঠক ছিল এটা। খুবই সৌহার্দ্যপূর্ণ একটা আলোচনা হয়েছে তাদের মধ্যে। পুরো সফরের এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।

এছাড়া আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১০

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১১

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১২

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৩

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৫

শোকেরও ছুটি নেই

১৬

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৭

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৮

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৯

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

২০
X