কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে ডিএসইসির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ডিএসইসির ফ্যামিলি ডে অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ডিএসইসির ফ্যামিলি ডে অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক আয়োজন ফ্যামিলি ডে ২০২৫। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রোববার (০৬ জুলাই) দিনব্যাপী এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

ডিএসইসি সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডের আহ্বায়ক, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

এ আয়োজনে দিনব্যাপী ডিএসইসি সদস্য ও তাদের পরিবারবর্গের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

র‌্যাফেল ড্র ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডির সৌজন্যে ছিল একটি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা যুগল প্লেন টিকিট। এছাড়াও ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট।

পুরস্কার বিজয়ীদের হাতে প্রথম পুরস্কারটি তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ এবং দ্বিতীয় পুরস্কারটি প্রদান করেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও করপোরেট ব্র্যান্ডগুলো। তাদের মধ্যে ছিল- গ্রি স্টার, মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরএকে সিরামিকস, ইগলু আইসক্রিম, বায়োফার্মা ও খন্দকার টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X