কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া। ছবি : সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া। বুধবার (৬ আগস্ট) সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সাক্ষাৎকালে ওয়াকার-উজ-জামান ও আব্দুল্লাহ জাফের বিন আবিয়া শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ-সৌদি আরবের মধ্যকার সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া সৌদি রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

এ সময় সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন ওয়াকার-উজ-জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X