কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

উত্তাল সাগর। ছবি : সংগৃহীত
উত্তাল সাগর। ছবি : সংগৃহীত

বেশ সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে বৃষ্টিবলয় স্পিড। এ বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণপূর্ব, দক্ষিণপশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলগুলোয় বেশি প্রভাব ফেলতে পারে।

বুধবার (২০ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

পোস্টে বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় স্পিড। আজকে দিনভর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোয় কয়েক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, যা এরই মধ্যে ভোররাত থেকে শুরু হয়েছে।

এর আগে, রাতে ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানিয়েছিল, এটি একটি আংশিক বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয় সারাদেশে সক্রিয় হতে পারবে না। তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির আশঙ্কা আছে এবং এ বৃষ্টিবলয়টি দেশের প্রায় ৬০ শতাংশ এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে। এটি চলতি বছরের ১১তম বৃষ্টিবলয় ও ৭ম মৌসুমি বৃষ্টিবলয়।

পোস্টে জানানো হয়, বৃষ্টি বলয় মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কম সক্রিয় থাকবে রাজশাহী ও রংপুর বিভাগ। ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত এই বৃষ্টি বলয় থাকবে। সর্বাধিক সক্রিয় থাকবে ২২ থেকে ২৪ আগস্ট।

এতে আরও বলা হয়, দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। এই বৃষ্টিবলয়ে দেশের ওপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিবাহী এলাকায়।

পোস্টে আরও বলা হয়, বৃষ্টিবলয় স্পিড এ অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাঁকেও হতে পারে বেশ কিছু এলাকায়। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় ৪০-৬০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে।

এই বৃষ্টিবলয় ২১ আগস্ট দেশের উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে এবং আগামী ২৫ আগস্ট খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়েই দেশ ত্যাগ করতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X