কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত
বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

দেশের ওপর শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব আগামী ৫ অক্টোবর পর্যন্ত থাকতে পারে। ফলে দেশের ৮০ শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটির তথ্যমতে, এটি চলতি বছরের ১৩তম এবং মৌসুমি বৃষ্টি বলয়গুলোর মধ্যে নবম। এবারের এই বৃষ্টিবলয় দেশের প্রায় ৮০ শতাংশ এলাকাজুড়ে সক্রিয় থাকবে এবং বেশকিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তরপশ্চিম অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, এ বৃষ্টিবলয়টি দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মাত্রায় প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। এ ছাড়া ঢাকা বিভাগে এর প্রভাব বেশ সক্রিয় থাকবে। অন্যদিকে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব মাঝারি থাকতে পারে। এই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ ছাড়া, অনেক স্থানে জলাবদ্ধতাও তৈরি হতে পারে।

সংস্থাটি আরও জানায়, বৃষ্টিবলয় ৩০ সেপ্টেম্বর রাতে দেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর বিভাগ দিয়ে দেশ ত্যাগ করতে পারে। এই সময়ে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেসব এলাকায় এর প্রভাব বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X