কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

আসিফ মাহমুদ ও এআই সম্পাদিত ভুয়া ছবি দিয়ে অপপ্রচার। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ ও এআই সম্পাদিত ভুয়া ছবি দিয়ে অপপ্রচার। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক নারীর সঙ্গে হোটেল রুমে আছেন। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, ছবিটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ছবিটি তৈরি করতে আসিফ মাহমুদ এবং রিদিতা নামের নারীর পৃথক দুটি ছবি ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ছবিতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। যেমন, হোটেল রুমটি অস্বাভাবিকভাবে নিখুঁত দেখায়, মানুষের মুখের প্রাকৃতিক দাগ, ব্রণ বা সূক্ষ্ম ভাঁজ নেই। এছাড়া মেয়েটির গালে হাত রাখার ভঙ্গি অস্বাভাবিক মনে হয়, যা সাধারণভাবে কোনো বস্তুতে ভর না দিলে ঠিক রাখা সম্ভব নয়।

পরবর্তীতে আসিফ মাহমুদের ছবি গুগলে অনুসন্ধান করে দেখা যায়, তার পরা পাঞ্জাবি ও ডিজাইন ভাইরাল ছবির সঙ্গে মিলে যাচ্ছে। যাচাই করা হয়, ছবিটি গত বছরের ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তোলা।

ছবিতে উপস্থিত নারীর পরিচয় চিহ্নিত হয়েছে রিদনি ইসলাম রিদিতা হিসেবে। তার ফেসবুক প্রোফাইল পিকচারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তিনি একই ভঙ্গিতে রয়েছেন। চুল বাঁধার ধরন, হাতে থাকা মেহেদি ও কানের দুল এবং হাতে থাকা ফুলের মিলও লক্ষ্য করা গেছে। তবে কিছু অসঙ্গতি রয়েছে, যেমন- আলোচিত ছবিতে ফুল ও কানের দুল অসম্পূর্ণ বা বিকৃতভাবে দেখা যায়। এ ধরনের অমিল সাধারণত এআই-নির্মিত ছবিতে লক্ষ করা যায়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, সব প্রমাণ থেকে বোঝা যায়, ছবিটি আসিফ মাহমুদ ও রিদিতার পৃথক ছবি ব্যবহার করে এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

অন্তিমভাবে ছবিটি এআই শনাক্তকারী হাইভ মডারেশন টুলে পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

ফলে নিশ্চিতভাবে বলা যায়, ভাইরাল এই হোটেল রুমের ছবি আসল নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদাহরণ হিসেবে বিবেচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X