কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে সাংবাদিক হেনস্তা, এনসিপির প্রেস ব্রিফিং বয়কট সাংবাদিকদের 

বিমানবন্দরে এনসিপির নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
বিমানবন্দরে এনসিপির নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ কাভারে গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছিল এনসিপি।

সময় টিভির সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সালেহি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন এবং এনসিপির নেতাকর্মীদের বিমানবন্দরে আসার কথা ছিল। বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা বের হয়ে যাওয়ার পরে হুমায়ুনের বক্তব্য আমরা নিচ্ছিলাম। তার এক হাত দূরে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে অনুরোধ করি আমরা যেহেতু পাশেই বক্তব্য নিচ্ছি আপনারা স্লোগানটা একটু বন্ধ করেন। আপনারা স্লোগান বন্ধ না করলে তো আমরা বক্তব্য নিতে পারব না।

তিনি বলেন, এরপর তারা আরও জোরে জোরে স্লোগান দিতে থাকে। আমরা তাদেরকে বারবার অনুরোধ জানাই। আমাদের এক সহকর্মী তাদেরকে অনুরোধ করলে তার ওপর এনসিপির নেতাকর্মীরা চড়াও হন এবং গায়ে হাত তোলেন। এরপর আমরা তাদের প্রেস ব্রিফিং বয়কট করেছি।

বাংলাদেশ টাইমসের প্রতিবেদক জুবায়ের বলেন, স্লোগান থামাতে আমরা বারবার অনুরোধ করি কিন্তু সেটি না করে এনসিপির নেতাকর্মীরা আমাদের ওপর চড়াও হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X