কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সহকারী কমিশনার শফিকুলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগ অবসান করে সোমবার (২০ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ৪১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ২৮ জুলাই সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। এরপর ২৯ জুলাই কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যোগ দেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার শিক্ষানবিশ চাকরিকাল সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষানবিশ কর্মকর্তার চাকরিকালীন আচরণ সন্তোষজনক না হলে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই নিয়োগের অবসান ঘটানোর বিধান রয়েছে। শফিকুলের আচরণ ও কর্মসম্পাদন শিক্ষানবিশ চাকরির উপযোগী না হওয়ায় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী তার নিয়োগের অবসান করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X