কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার কী করবে, আমরা সত্যিই বুঝতে পারছি না : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পুরোনো ছবি
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পুরোনো ছবি

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী ও উত্তেজনাপূর্ণ অবস্থানের সমালোচনা করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আপনারা যদি এভাবে অবস্থান নেন, তাহলে সরকার কী করবে—আমরা সত্যিই বুঝতে পারছি না। এত দিন আলোচনার পরও যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে আমাদের সত্যিই ভাবতে হচ্ছে, এখন কীভাবে আগোনো যায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা জানান, জুলাই সনদ নিয়ে ২৭০ দিন ধরে আলোচনা চললেও প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থানে যে অনৈক্য দেখা দিয়েছে, তা হতাশাজনক। তিনি বলেন, এই তীব্র বিরোধ ও মতপার্থক্যের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস করা সম্ভব হবে, সেটাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়েই মূল বিরোধ ছিল। এখন নতুন করে দুটি প্রশ্নে মতবিরোধ দেখা দিয়েছে—একটি হলো সনদটি কোন প্রক্রিয়ায় পাস হবে, আর অন্যটি হলো, গণভোট হলে সেটি কবে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোও এখন নিজেদের মধ্যে পরস্পরবিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X