ইসলাম ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে হবে, যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী বছরের বিশ্ব ইজতেমা (২০২৬) ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে। এরই মাঝে জানা গেল নতুন খবর। পূর্ব ঘোষণা মতে, এবারের (৫৯তম) বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার সেটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভোটের পর সুবিধাজনক সময়েই বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।’ অর্থাৎ নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় নতুন তারিখ ঘোষণা করা হবে।

এই প্রেক্ষাপটে তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ে নেজাম) পক্ষ থেকে আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সেখানে এবারের ইজতেমা সম্পর্কিত বিস্তারিত দিকনির্দেশনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে পরিচিত। এবার নির্বাচন ঘিরে সময়সূচি পরিবর্তন হলেও আয়োজনটি পরবর্তীকালে বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X