নাজমুল হাসান সাগর
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:২৩ এএম
অনলাইন সংস্করণ
মামুন হত্যা

সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন, কুত্তা ফারুক ও রবিন। এই সময় ঘটনাস্থলে তাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকা রুবেল নামে একজন গ্রেপ্তার হয়েছে। কুত্তা ফারুক ও রবিন দুজন পেশাদার শুটার হিসেবে কাজ করেন। বাকি দুইজনের নাম জানা যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ‘তাদের সোমবার (১০ নভেম্বর) নরসিংদীর ইটাখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের সিলেটের মৌলভিবাজার থেকে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর তাদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি দল। এসময় ঢাকার রায়েরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের গোয়েন্দা শাখা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেপ্তারে একযোগে অভিযান পরিচালনা করেছে।

তদন্ত সংশ্লিষ্ট ডিএমপির এক উপকমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মামুনকে হত্যার আগে অন্তত একজন তাকে অনুসরণ করছিল। মামুনকে লক্ষ্য করে দুজন গুলি করলেও আরও অন্তত দুটি ব্যাকআপ টিম আশপাশে ছিল, তাদের শনাক্তেও পুলিশ কাজ করছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১০

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১১

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১২

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৩

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৪

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৫

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

পুকুরে ভাসছিল মরদেহ

১৭

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

১৮

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

১৯

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X