কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সারা দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করে নেওয়া ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, আটজন ডিসি―চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে; মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে; নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ে; খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগে; লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে; চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে; নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ে এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী আরও ১২ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

তারা হলেন―পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে; রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে; মাদারীপুরের ডিসি আফছানা বিলকিসকে কৃষি মন্ত্রণালয়ে; বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে; যশোরের ডিসি মো. আজহারুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগে; ভোলার ডিসি মো. আজাদ জাহানকে পানিসম্পদ মন্ত্রণালয়ে; মো. ইসরাইল হোসেনকে (পদবি উল্লেখ নেই) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে; কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে; বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে স্থানীয় সরকার বিভাগে; সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে বিদ্যুৎ বিভাগে; বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X